ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও সহযোগীকে যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও এক সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (২০ জানুয়ারি) ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ইমতিয়াজ হোসেন ও সহযোগী আসাদ হোসেন। তাদের দুজনের বাড়ী জেলা শহরের মুন্সিপাড়া এলাকায়।


মামলার অভিযোগে জানা যায়, ২০১৩ সালের পহেলা আগস্টে জেলা শহরের মুন্সিপাড়ায় নববধু ফারজানা আক্তার মুমু (২৩) কে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখে স্বামী ইমতিয়াজ হোসেন।


এ ঘটনার পর পুলিশের ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ঘটনায় পুলিশ পরদিন সদর থানায় একটি ইউডি মামলা রুজু করে। পরে ময়না তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে সদর থানা পুলিশের এস আই নাজমুল হক বাদি হয়ে ২০১৩ সালের ২৩ অক্টোবর সহযোগি আসাদ হোসেনসহ দুজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে।


বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ স্বামী ইমতিয়াজ হোসেনকে মৃত্যুদণ্ড ও সহযোগী আসাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑